চিকিৎসার গাফিলতিতে দুর্ঘটনাগ্রস্ত ঠিকাদারের মৃত্যুর অভিযোগে
দি নিউজ লায়ন; দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙা সংলগ্ন জিবন্তী এলাকায় পথ দুর্ঘটনার পরে চিকিৎসার গাফিলতির কারণে এক ঠিকাদার এর মৃত্যুর অভিযোগে ওঠে। মৃত রেলের ঠিকাদারের নাম মহসিন শেখ (২৯)। স্থানীয় সূত্রে জানা যায়, বেলডাঙা থেকে বাইকে করে জিবন্তী রেল স্টেশনে যাওয়ার সময় আচমকা ৩৪নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে দ্রুতগতিতে আসা একটি নিয়ন্ত্রনহীন ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয় ওই ঠিকাদার।
পরবর্তীতে খবর পেয়ে পরিবারের লোক তৈরি করি সেখানে এসে মহাসিন কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার উদ্দেশ্যে রেফার করা হয়। নিয়ে যাবার সময়ই সেখানেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনায় মৃতের পরিবারের তরফে হাসপাতালে চিকিৎসা চরম গাফিলতির অভিযোগ এর কারণে এই মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করা হয়। ঘটনার পরই মৃতের পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন।যদিও চিকিৎসার গাফিলতিতে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

Post a Comment